
নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্তের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রার্থী ঘোষণা না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান।
জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন, নোয়াখালী-২ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ- দলীয় সিদ্ধান্তের আগে কেউ যেন নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা না করেন। যদি কেউ এমন কাজ করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমপি আরও বলেন, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলকে বিভক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দলীয় ঐক্য নষ্ট হয় এবং সংগঠন দুর্বল হয়ে পড়ে।
তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.