
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার রোধে পরিবেশ অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এ সময় তিনি জানান, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পলিথিনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.