
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে উপজেলার হাঁপানিয়া স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, তৃণমূলের ঐক্য সুদৃঢ়করণ, এলাকার বিদ্যমান বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা এবং দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও সভার মূল এজেন্ডায় স্থান পায়।
চাঁদভা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা হান্নান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন তৃণমূলের জ্যেষ্ঠ নেতা মকবুল হোসেন প্রাং, কলম বিশ্বাস, খালেক মেম্বার, ফারুক হোসেন, ইদ্রিস আলী মোল্লা, লুৎফর রহমান, আব্দুল খালেক, আরশেদ আলী মন্টু, আব্দুল হালিম, আব্দুস সাত্তার, এসকেন্দার আলী ও তারা মিয়া। এছাড়াও এলাকার বিভিন্ন গ্রামের মুরুব্বি ও সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে আসন্ন চাঁদভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বসম্মতভাবে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হান্নান আলীর নাম ঘোষণা করা হয়। উপস্থিত সকল নেতাকর্মী হাত তুলে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সমর্থন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হান্নান আলী বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ চাঁদভা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।
আপনাদের যেকোনো সুখ-দুঃখ ও বিপদে-আপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.