
রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শাকিল মোল্লা (২৬) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। তিনি বরাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার ১৪ জুন ২০২৬ তারিখের ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.