
মানিকগঞ্জের সিংগাইরে আইন অমান্য করার দায়ে দুটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার লংঘন করার দায় দুইটি ইট ভাটাকে আনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটা দুটির পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.