
মানবাধিকার সুরক্ষা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ডের (CHRW) রাজবাড়ী জেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়। এতে রাজবাড়ী জেলা শাখার সভাপতি হিসেবে কাজী মাহমুদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাকের হোসেন মন্ডলকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো অনুমোদনপত্রে জানানো হয়, মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে রাজবাড়ী জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া অনুমোদনপত্রে নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের গঠনতন্ত্র, নিয়মাবলি ও মূল আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় সদর দপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ কমিটির মাধ্যমে রাজবাড়ী জেলায় মানবাধিকার সুরক্ষা ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.