
রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফ মন্ডল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার আরিফ মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার হাবি মন্ডলের ছেলে।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকার হযরত এর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.