রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাজবাড়ী সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার নাওডুবি গ্রামের হাচেন আলী মোল্লার ছেলে রোকন উদ্দিন মোল্লা, পারসাদীপুর গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে মো. শফিকুল ইসলাম খান (৪২), ভবানীপুর গ্রামের গনি ফকিরের ছেলে দুলাল ফকির ওরফে দুলাই, আলাউদ্দিন ফকিরের ছেলে সোহান ফকির এবং গনি ফকিরের ছেলে আলাউদ্দিন ফকির।
থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় থানার এসআই ওবাইদুর রহমান, এএসআই নুর আলম ও হাবিবুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ পাহারায় দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।