1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পদ্মায় অবৈধ মাছ শিকার, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশসহ ৩ জন আটক!

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছসহ আটক করে। এ সময় আটক ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। অভিযানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, দৌলতদিয়া নৌপুলিশের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর বেথরী এলাকার মো. হাবু শেখের ছেলে মো. নবীন শেখ (২০), অপর দুজন হলেন গোয়ালন্দ উপজেলার কুশাহাটা এলাকার মো. মহর আলী সরদারের ছেলে মো. মনির সরদার (২০) এবং একই এলাকার বাবু শেখের ছেলে স্বাধীন শেখ (২১)।

ভ্রাম্যমাণ আদালত আটক ৩জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিযান চলাকালে জব্দ করা ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।