1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ফেসবুক পেজে প্রকাশিত মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ মোট পাঠক

আমি বাচ্চু বিশ্বাস, সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মরহুম বদর বিশ্বাসের বড় ছেলে। আমি সরিষা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং পাংশা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক। দীর্ঘদিন ধরে আমি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা এবং ব্যক্তিগত সম্মানহানি করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধ‌রে আমার বিরু‌দ্ধে ফেসবু‌কে নানা ধর‌নের অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হি‌সে‌বে সম্প্রতি ‘সংবাদ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে আমাকে জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর মিথ‌্যা অভিযোগসংবলিত একটি পোস্ট আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত ওই পোস্টে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কিংবা অভিযোগের সত্যতা যাচাই ছাড়াই আমার বিরুদ্ধে গুরুতর ও মিথ্যা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। আমি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই, অভিযোগের সত্যতা অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। কিন্তু ‘সংবাদ প্রতিদিন’ নামের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এসব নীতিমালা অনুসরণ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে ছড়ানো অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত এবং প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের দাবি জানাচ্ছি। একই সঙ্গে পোস্টটির উৎস, প্রকাশের উদ্দেশ্য এবং এর পেছনে কেউ পরিকল্পিতভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ ঘটনায় আমি সংশ্লিষ্ট ফেসবুক পেজ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি, সংশ্লিষ্ট পোস্টটি অপসারণ, বিভ্রান্তিকর তথ্যের সংশোধন এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানাচ্ছি।
আমি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে যাচাইবিহীন অভিযোগ প্রচার, ব্যক্তির সম্মানহানি এবং সামাজিক বিভ্রান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।