কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ফরিদপুরের সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী, নাট্যকার ও নাট্যনির্দেশক নিরব ইমতিয়াজ শান্ত।
গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ১৫ জন তরুণ-তরুণীকে এ পুরস্কারে সম্মানিত করা হয়। এর মধ্যে কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নিরব ইমতিয়াজ শান্ত এ সম্মাননা অর্জন করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও যুব সংগঠকেরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
নিরব ইমতিয়াজ শান্তর এ অর্জন তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল অবদানের জাতীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সম্মাননা স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।