1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গ্রামের সাধারণ স্কুলের মেয়ে আজ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে! শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানিতে ঈশ্বরদীর সমাপ্তি

আব্দুর রহিম সরদার: ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ মোট পাঠক

ইচ্ছা, অদম্য অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে যে গ্রামের সাধারণ স্কুল থেকেও স্বপ্নের চূড়ায় পৌঁছানো সম্ভব—তা আরও একবার প্রমাণ করে দেখালেন পাবনার ঈশ্বরদীর বাঘইল গ্রামের মেয়ে সমাপ্তি ইসলাম সমা। গ্রামের বাঘইল ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় থেকে যার পড়াশোনার হাতেখড়ি, সেই গ্রামের মেয়েটিই আজ সব বাধা ডিঙিয়ে শতভাগ স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন জার্মানির বিখ্যাত জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে (Justus Liebig University Giessen)।

​পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সেলিনা ইসলাম সিরাজ দম্পতির কনিষ্ঠ কন্যা সমাপ্তি। তবে কোনো পারিবারিক পরিচয় নয়, সম্পূর্ণ নিজের মেধা, যোগ্যতা আর রাতদিন এক করা পরিশ্রম দিয়ে তিনি অর্জন করেছেন এই বিশ্বমঞ্চে পড়ার বিরল সুযোগ।

​জানা গেছে, জার্মানির ঐতিহ্যবাহী জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যায়ে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ‘ইকোনমিক্স অব গ্লোবাল রিস্ক’ (M.Sc. in Economics of Global Risk) বিষয়ে স্নাতকোত্তর (মাষ্টার্স) ডিগ্রির জন্য নির্বাচিত হয়েছেন তিনি। জার্মানির হেসে (Hesse) অঙ্গরাজ্যের কঠোর উচ্চশিক্ষা আইন (HHZVO) এবং বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি আইনি ও একাডেমিক ধাপ নিজের যোগ্যতায় সফলভাবে পার করে এই শতভাগ স্কলারশিপ অর্জন করেন তিনি।

২০২৬ সালের শীতকালীন সেমিস্টারে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁর ক্লাস শুরু হয়েছে।
​সমাপ্তির এই অর্জনে স্পষ্ট হয়ে উঠেছে—বড় স্বপ্ন দেখার জন্য বা বিশ্বমানের সাফল্য পাওয়ার জন্য বড় শহরের নামীদামী স্কুলে পড়ার প্রয়োজন নেই; নিজের চেষ্টা ও নিষ্ঠা থাকলে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বজয় করা সম্ভব।
​মেয়ের এই আন্তর্জাতিক অর্জনে সমাপ্তির পরিবার, শিক্ষক, সহপাঠী ও পুরো ঈশ্বরদীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।

( ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ সমাপ্তির উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া চেয়েছেন।)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।