1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

‎পিরোজপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল আত্মকর্মী ও সংগঠক

তরিকুল ইসলাম অভি, পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ মোট পাঠক
IMG_20261101_122424

‎‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সফল আত্মকর্মী ও সফল সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎রবিবার (১ নভেম্বর) পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি উদযাপন করা হয়।
‎
‎পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম রেজাউল ইসলাম শামীম প্রমুখ।
‎
‎এ সময় বক্তারা যুব উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে সফল আত্মকর্মী ও সংগঠকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
‎

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।