রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মিজানুর রহমান।
সমাবেশে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান,
কালুখালী থানার এস,আই নজরুল ইসলম,এএসআই আব্দুল আজিজ,কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, ওবাইদুল কবির কুন্নু, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার, সাধারন সম্পাদক সোহান মোল্লা,ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন কালুখালীর মদাপুরে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং এর সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।