1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezwan Rizu
  3. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  4. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযানে বিএসটিআই এর প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনার দায়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ‘রাজধানী বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক নান্নুকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ৩১ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে বেকারিটিতে খাদ্যদ্রব্য প্রস্তুতের কাজে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও বিভিন্ন অবৈধ ক্ষতিকর উপাদান জনসম্মুখে ধ্বংস করা হয়। তিনি আরও জানান ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।