1. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  2. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  3. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  4. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  5. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে গাঁজাসহ ৪ যুবক আটকের পর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ মোট পাঠক
1000233194
রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ চার যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে দুজনকে তিন দিন করে এবং অপর দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার মৃত মজিদ সরদারের ছেলে মাসুদ সরদার (২১), চর লক্ষীপুর এলাকার মৃত আজিবার রহমানের ছেলে শাহরিয়ার শাহেদ অমিত (২১), পশ্চিম ভবদিয়া এলাকার মো. আনোয়ার মন্ডলের ছেলে মো. রেজাউল করিম (২০) এবং উড়াকান্দা এলাকার ইসমাইল সরদারের ছেলে মো. রফিক (২১)।
 
অভিযান চলাকালে তাঁদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।
 
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুদ সরদার ও শাহরিয়ার শাহেদ অমিতকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর দুই যুবক মো. রেজাউল করিম ও মো. রফিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।