1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezwan Rizu
  3. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  4. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: ময়নাতদন্ত শেষে জানাজার প্রস্তুতি

​আব্দুর রহিম সরদার, ঈশ্বরদী, পাবনা
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ মোট পাঠক



পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের নিরাপত্তা বেষ্টনীর বৈদ্যুতিক তারে জড়িয়ে আলামিন হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে খামারে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
​নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ আদায়ের পর আলামিন খামারের কাজ শুরু করেন। এ সময় খামারের শেডের সুরক্ষায় দেওয়া তারে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
​সংবাদ পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা তারে আটকে থাকা আলামিনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

​ঘটনাটি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​ময়নাতদন্ত শেষে নিহত আলামিনের মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আজ ২৬ অক্টোবর (সোমবার) মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া কেন্দ্রীয় গোরস্থান ময়দানে বাদ মাগরিব মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরগাপাড়া গোরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দরগাপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।