1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গোয়ালন্দে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির হামলায় এক ব্যাক্তির মৃত্যু, একজন আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ মোট পাঠক

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ প্রাঙ্গনে মানষিক ভারসাম্যহীন এক ব্যাক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। নিহত মো. ফজের আলী খানকা শরীফের বাবুর্চি ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুর্চি ফজের আলীর সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি খাবার চান। এসময় খাবার দিতে দেরি হওয়ায় রন্ধনশায় থাকা রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাবুর্চি ও তার সহকারীকে। উপস্থিত খানকা শরীফের ভক্ত ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত বাবুর্চির সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। তবে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং আর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।