1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ মোট পাঠক
পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় নাঈম মোল্লা (২৩) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নাঈম ওই এলাকার কামরুল হাসানের ছেলে।
এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে নাঈম নিজ ঘরের বারান্দার আড়ার সাথে স্ত্রী’র ব্যবহৃত ওড়না দিয়ে গলা ফাঁস নেয়। পরবর্তীতে তার স্ত্রী মুক্তা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে নাঈমের মা ও বাড়ির লোকজনসহ বটি দিয়ে ওড়না কেটে নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন নেশাগ্রস্থ ও ধার দেনায় জর্জরিত ছিল। দেনার টাকার চাপে এমনটি করতে পারে বলে ধারণা তাদের।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।