1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ০ মোট পাঠক
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালতে বেনজীরের জামিন বাতিলের আবেদন জানাতে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএইর একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। সরকার রোববার বিকেলে বিষয়টি জানতে পারে। এরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে সমন্বয় করছেন।

তিনি আরও জানান, বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে প্রয়োজনীয় নথি ও তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁর জামিন বাতিলের আবেদন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হবে, যাতে তিনি আইনগত প্রক্রিয়া এড়িয়ে অন্য কোনো দেশে যেতে না পারেন।

সরকার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরও কীভাবে তিনি জামিন পেলেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। আদেশের শর্তগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।