1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মুল্যের ৭কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২১ মোট পাঠক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মুল্যের ৭কেজি স্বর্ণসহ পাচারকারী আটক করেছে বিজিবি। আজ শনিবার বিকালে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণের স্বর্ণ আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, দর্শনার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ৭৮ এর দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত রবিউল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান উদ্ধারকৃত স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।