রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ২২ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৭:৩০টায়, এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দঘাট থানাধীন নৌ-পুলিশ ক্যাম্পের পিছনের গলি রাস্তা থেকে অভিযান পরিচালনা করে মোঃ মজনু মোল্লা (৪৫) নামের একজনকে গ্রেফতার করেন। তিনি পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এবং পিতার নাম মোঃ হবি মোল্লা, মাতার নাম মাজেদা খাতুন।
অভিযানকালে তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এমন সব অভিযানে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।