রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ওয়াহিদুজ্জামান ওহিদ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ জুন) রাতে পাংশার সত্যজিতপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওহিদ কালুখালী উপজেলার সাতটা গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও গুরুতর ফৌজদারি অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।