রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন মো. আকাশ আলী (২৩), পিতা মিন্টু রহমান, মাতা দুদালী খাতুন, গ্রাম–দৌলতখান, থানা ও জেলা–কুষ্টিয়া।
জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম কালুখালী থানার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় আকাশ আলীর হেফাজত থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।