রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় খুচরা দোকানগুলোতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ১০ দিন ধরে জেলার অধিকাংশ খুচরা দোকানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীরা জানান, এলপিজি গ্যাস নিয়ে কোনো ধরনের ধর্মঘট নেই। ডিলার পর্যায় থেকে গ্যাস সরবরাহ না পাওয়ায় তাদের দোকানে গ্যাসের মজুদ শেষ হয়ে গেছে। ফলে চাহিদা থাকা সত্ত্বেও তারা ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করতে পারছেন না।
অন্যদিকে ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, কোম্পানি পর্যায় থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা খুচরা ব্যবসায়ীদের কাছে গ্যাস দিতে পারছেন না। অনেক সময় পরিবহন নিয়ে তারা কোম্পানির ডিপোতে গিয়ে অপেক্ষা করলেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে।
এলপিজি গ্যাস সংকটের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।