1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ মোট পাঠক
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ দুই মাদকসেবিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত দুই মাদকসেবি হলো— আরমান ও জীবন। তাদের দুজনের বাড়ী গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায়। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত আরমানকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ধারায় জীবনকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে গোয়ালন্দে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।