1. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  2. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  3. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  4. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  5. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  6. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  7. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট পাঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। এরই মধ্যে সরকারদলীয় লোকজনের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ মাদক কারবারিদের প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল সম্ভব নয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ সাংগঠ‌নিক সম্পাদক হা‌সিবু‌র রহমান অপু, সা‌হিত‌্য ও প্রকাশনা সম্পাদক সাই‌য়েদ জা‌মিল উপস্থিত ছিলেন।

Hide quoted text

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। এরই মধ্যে সরকারদলীয় লোকজনের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ মাদক কারবারিদের প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল সম্ভব নয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ সাংগঠ‌নিক সম্পাদক হা‌সিবু‌র রহমান অপু, সা‌হিত‌্য ও প্রকাশনা সম্পাদক সাই‌য়েদ জা‌মিল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।