1. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  2. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  3. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  4. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  5. rezowanhossen1@gmail.com : Rezwan Rizu : Rezowan Hossen
  6. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  7. admin@rajbariexpress.com : Rajbari Express :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ মোট পাঠক

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, নিজেকে ও পরিবারকে অসুস্থতা থেকে রক্ষা করার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত হাত ধোয়া। জীবাণু সংক্রমণ প্রতিরোধ, ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসসহ পেটের রোগ থেকে বাঁচতে প্রতিদিন সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীসহ সবাইকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।