রাজবাড়ীর পাংশায় আব্দুর রহিম মোল্লা (২৭) হত্যা মামলায় মো. সাদ্দাম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, চাকরি দেওয়ার নামে নেওয়া ১০ হাজার টাকা ফেরত চাওয়ায় ২০১৬ সালের ৫ নভেম্বর পাংশা পৌর শহরের কলেজপাড়ায় রহিমকে ডেকে নিয়ে ডেগার দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২০২৬ সলের ৮ নভেম্বর রহিমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ ১৫ জন সাক্ষী উপস্থাপন করে। আদালত সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
রাজবাড়ী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ন্যায়বিচার করেছেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।