ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর দাম্পত্য জীবনে ইতি ঘটেছে। পারিবারিকভাবে বিয়ে হওয়া এই সম্পর্ক ভাঙনের খবর ইতোমধ্যে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। তবে দাম্পত্য জীবনে অশান্তির জেরে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে। স্বামীর পরকীয়ার অভিযোগই এই সম্পর্ক ভাঙনের প্রধান কারণ বলে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছিলেন। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মৌসুমী নিজেই। তবে মানসিক অবস্থার কথা উল্লেখ করে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
এদিকে, শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে— নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, যা দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরেই এই সম্পর্ক চলছিল এবং এর জের ধরেই সংসারে অশান্তি বাড়তে থাকে।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। জানা গেছে, রানার পক্ষ থেকেই মৌসুমীর কাছে ডিভোর্স লেটার পাঠানো হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। সে সময় শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।