1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

দৌলতদিয়ায় বিপুল পরিমাণ রেনু চিংড়ি জব্দ, পদ্মায় অবমুক্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেনু চিংড়ি (পোনা) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত এসব রেনু চিংড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট রাজবাড়ীর একটি আভিযানিক দল দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে প্রায় ৫ লাখ পিস অবৈধ রেনু চিংড়ি উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত রেনু পোনাগুলো গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটের উপস্থিতিতে দৌলতদিয়া সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এতে নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এ ঘটনায় অবৈধ রেনু চিংড়ি (পোনার) মালিক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার, জাটকা নিধন এবং রেনু পোনা নিধনের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, অবৈধভাবে রেনু চিংড়ি আহরণ ও পরিবহন নদীর স্বাভাবিক মাছ উৎপাদনে মারাত্মক ক্ষতি করে। প্রশাসনের এমন অভিযানে এ ধরনের অপরাধ কিছুটা হলেও কমবে বলে আশা করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।