1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩২ মোট পাঠক

রাজবাড়ীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে তিনি দেশের অন্যতম ব্যস্ত এই নৌপথের গুরুত্বপূর্ণ ঘাটে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাট এলাকার শৃঙ্খলা, যাত্রীসেবা, যানবাহন পারাপারের অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গত মাসে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘটে যাওয়া বাস ডুবির ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দৌলতদিয়া ফেরিঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এখানে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অব্যবস্থাপনা বা অনিয়ম সহ্য করা হবে না। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা সহ ঘাট সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ঘাট এলাকার সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যাত্রীসেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।