জাতীয় সংসদে পাস হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশনে বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, এই আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের সার্বিক সহায়তা নিশ্চিত করা হবে এবং তাদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং এর আদর্শকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করাই এই বিলের অন্যতম উদ্দেশ্য। বিলটিতে শহীদ পরিবারের আর্থিক সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি কণ্ঠভোটে উত্থাপন করলে সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে সমর্থন জানান। এর ফলে বিলটি পাস হয়।
নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা পরিবার ও যোদ্ধাদের জন্য একটি প্রাতিষ্ঠানিক সহায়তা কাঠামো গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।