1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫২ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা রোগে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন রাতে গ্রামের বাড়িতে আনার পর রাত সাড়ে ৮টায় হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলা রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলা আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। ফলে এই রোগে আক্রান্ত হয়ে কত শিশু মারা যাচ্ছে তার সঠিক তথ্য অনেক সময় অজানা থেকে যায়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগে এ রোগে কোনো শিশুর মৃত্যু হয়েছে কিনা জানা নেই। তবে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা আমাদের এখানে রয়েছে এবং দুই বেডের আইসোলেশন ব্যবস্থাও আছে। উপসর্গ নিয়ে কোনো শিশু এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।