1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫ মোট পাঠক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (০৪ মে) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলাধীন জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন ও নলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযান চলাকালে মো. রফিকুল মন্ডল (৫৩) ও শুম্ভ কুমার চুর্নকারের দেহ তল্লাশি করে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মো. রফিকুল মন্ডল ডাঙ্গাহাতি মোহন এলাকার মৃত সোলেমান মন্ডলের ছেলে এবং শুম্ভ কুমার চুর্নকার নলিয়া এলাকার মৃত দুলাল চন্দ্র চুর্নকারের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয় আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।