তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বড় সাফল্য পেয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। কংগ্রেস ও ভিসিকের সমর্থনের পর এবার দুই বাম দল সিপিএম ও সিপিআইও টিভিকের পাশে দাঁড়িয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল।
শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাম দলগুলোর সমর্থন পাওয়ার পর টিভিকের আসন সংখ্যা ১১৮-এর গণ্ডি অতিক্রম করেছে। এতে তামিলনাড়ুতে সরকার গঠনে আর কোনো বাধা থাকছে না বলে ধারণা করা হচ্ছে।
দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর–এর সঙ্গে সাক্ষাৎ করবেন বিজয়। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।
এদিকে রাজভবন থেকে বের হওয়ার পর টিভিকে, কংগ্রেস ও বাম দলগুলোর নেতারা যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।