1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনে রাজবাড়ীর হাবাসপুরে বিএনপির দোয়া ও আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৫ মোট পাঠক

বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাট এলাকায় পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন মাস্টার, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, “মাত্র তিন মাসের ব্যবধানে সরকার দেশের অন্যতম বৃহৎ প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথে এগিয়ে নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং সংসদ সদস্য হারুন অর রশিদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, নৌ যোগাযোগ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “বহুল প্রত্যাশিত এই পদ্মা ব্যারেজের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ।”

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।