1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

ঈদে হাসপাতালগুলোতে ১৮ দফা জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ মোট পাঠক
ঈদে হাসপাতালগুলোতে ১৮ দফা জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
ঈদে হাসপাতালগুলোতে ১৮ দফা জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির সময় হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লেবার রুম, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবা চালু রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসাসেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে ছুটি দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছুটি অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ড এবং হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে। ছুটির দিনেও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিনে দুইবার রাউন্ড দিতে হবে।

ঈদের আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্টোরকিপার ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিজ নিজ জেলা ও উপজেলায় অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।

অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখা, হাসপাতালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া এবং অগ্নিনির্বাপণ সতর্কতা জোরদারের নির্দেশনাও রয়েছে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ ও হাম ওয়ার্ড খোলা রাখতে বলা হয়েছে। কোনো রোগী রেফার করার আগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় রেফার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয়েছে। যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের ঘটনা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।