1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কোরবানির ঈদের পর শুরু হচ্ছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ মোট পাঠক
কোরবানির ঈদের পর শুরু হচ্ছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন
কোরবানির ঈদের পর শুরু হচ্ছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন

আসন্ন কোরবানির ঈদের পর সারাদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল–এর কার্যক্রমের এক যুগপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মাসিক চাহিদার তুলনায় সিরিঞ্জের কিছুটা সংকট রয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হামের টিকা নিয়ে বিভ্রান্তিকর গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, বিভাগীয় শহরগুলোর হাসপাতাল পর্যায়ক্রমে উন্নত করা হচ্ছে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে ৩৯৮ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে।

হামের বিস্তার ঠেকাতে সরকার জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে। এর অংশ হিসেবে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওইসব এলাকায় ইতোমধ্যে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

চলমান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারাদেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।