বলিউডের জনপ্রিয় সিনেমা Devdas-এর কালজয়ী গান Dola Re Dola নিয়ে নতুন এক তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি জানা গেছে, এই গানের শুটিং চলাকালে অন্তঃসত্ত্বা অবস্থাতেই দীর্ঘ সময় নাচ করেছিলেন অভিনেত্রী Madhuri Dixit।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত কোরিওগ্রাফার Saroj Khan-এর সহকারী রুবিনা খান জানান, সিনেমাটির শুটিং শুরুর সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী। তবুও তিনি গানটির প্রতিটি দৃশ্যে নিষ্ঠার সঙ্গে অংশ নেন।
রুবিনার ভাষ্য অনুযায়ী, ‘ডোলা রে ডোলা’ গানের শুটিং শেষ করতে প্রায় ১৭ দিন সময় লেগেছিল। এর মধ্যে একটি বিশেষ নাচের দৃশ্যে মাধুরীকে ঘুরে এসে মাটিতে বসার স্টেপ করতে হয়। সেই দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতেই টানা প্রায় ১৩ ঘণ্টা শুটিং চলে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিং চলত। শারীরিক অসুস্থতা ও মাথা ঘোরার সমস্যার পরও মাধুরী কখনো নাচের স্টেপ পরিবর্তনের অনুরোধ করেননি। বরং গুরু সরোজ খানের নির্দেশনা মেনে পুরো কাজ শেষ করেছিলেন।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত Devdas সিনেমাটি পরিচালনা করেন Sanjay Leela Bhansali। এতে মাধুরী দীক্ষিতের পাশাপাশি অভিনয় করেন Shah Rukh Khan ও Aishwarya Rai। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং ‘ডোলা রে ডোলা’ গানটি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।