1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পাবনা জেলার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগ সম্পাদক করার প্রতিবাদ, তীব্র নিন্দা ।

আব্দুর রহিম সরদার। পাবনা জেলা প্রতিনিধ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৪ মোট পাঠক

আটঘরিয়া বিএনপির আহ্বায়কের অনুসারী ও আটঘরিয়া বিএনপির আহ্বায়কের আপন ভাতিজাকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করার । তীব্র প্রতিবাদ ক্ষোভ, নিন্দা এবং সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। একই সাথে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পুনরায় সকল মহলের গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের জোর দাবি জানানো হয়েছে।

​বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) রাতে পাবনা শহরের একটি বাসভবনে আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের একাংশের পক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা
হয় বৃহস্পতিবার (২৫ শে জুন ২০২৬) পাবনার শহরের একটি বাসভবনে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় শীর্ষ পদপ্রত্যাশী ছাত্রনেতা মোশারফ হোসেন।
​’বিদেশ ফেরত’ ও ‘বিএনপি পরিবার’ থেকে নেতা বানানোর অভিযোগ
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, গত ২২ জুন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
​তিনি আরও দাবি করেন,

উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা ত্যাগী ছাত্রনেতাদের সম্পূর্ণ মূল্যায়ন না করে, গত ১৯ জুন বিদেশ থেকে দেশে ডেকে এনে মো. আশরাফুল ইসলামকে সভাপতি এবং মিরাজুল ইসলাম সাজুকে সাধারণ সম্পাদক করায় দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে ধারণা করেন। সাধারণ সম্পাদক পদ পাওয়া মিরাজুল ইসলাম সাজুর ইতিপূর্বে স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে কোনো ধরনের সক্রিয় ভূমিকা বা কার্যক্রম ছিল না।

​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের অন্যতম প্রধান নেতা এবং আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রানার আপন ভাতিজা হলেন এই মিরাজুল ইসলাম সাজু। তৃণমূলের সিংহভাগ নেতাকর্মীর মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিকল্পিতভাবে ছাত্রলীগকের ভেতর নতুন ষড়যন্ত্রের সৃষ্টি হচ্ছে বলে ধারণা করেন। উদ্দেশ্যে এবং দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই এই বিতর্কিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ছাত্রনেতা মোশারফ হোসেন। তিনি বলেন, তৎকালীন বিরোধী দলের রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে আমি বারবার রক্তাক্ত হয়েছি। আমার পেটে ১৭টি, কোমরে ৪টি এবং মাথায় ৮টি সেলাই রয়েছে। হামলায় একটি কিডনি হারিয়ে বর্তমানে একটিমাত্র কিডনি নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ শরীরেও ছাত্রলীগের পতাকা সমুন্নত রাখতে দিনরাত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

অথচ আজ আমাদের মতো ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ উপহার দেওয়া হয়েছে।
​অনতিবিলম্বে কমিটি বাতিলের দাবি দানিয়া বলেন। ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনতিবিলম্বে এই বিতর্কিত ও পকেট কমিটি বাতিল করার জোর আহ্বান জানান। তারা প্রকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের মেধা, ত্যাগ ও মতামতের ভিত্তিতে রাজপথের লড়াকু সৈনিকদের দিয়ে নতুন করে আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন ও অনুমোদনের দাবি জানান।
​সংবাদ সম্মেলনে করেন,

আটঘরিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ও বিক্ষুব্ধ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।