সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুণর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছ, বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি পুণর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহ-সভাপতি তানিয়া সুমন, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহমেদ আশিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১০০ টি প্রতিষ্ঠানে ২৬৫০ টি গাছের চারা, ২৬৫০ টি বাঁশের খুঁটি ও ৫ টি চারার জন্য ৪০ কেজি ভারমিকম্পোস্ট সার বিতরণ করা হয়।
পরে উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্প এলাকায় গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।