রাজবাড়ীর কালুখালীতে এক কাতার প্রবাসীর কলাবাগান কেটে লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট করেছে দূর্বত্তরা। ফলে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে ওই প্রবাসীর স্ত্রী।
গত ১৪ জুন দিবালোকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া পুরাতন চর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ প্রবাসীর নাম মিজানুর রহমান। সে দেড় বছর ধরে কাতারে অবস্থান করছে।
বিদেশ যাওয়ার আগে মিজানুর স্ত্রী ও সন্তানদের খরচ যোগানোর জন্য বাড়ীর পাশের জমিতে কলাগাছ রোপন করে। চলতি বছর গাছগুলোতে কলা ধরা শুরু করেছে। এরই মাঝে গত ১৪ জুন সকালে হরিনবাড়ীয়া পুরাতন চর এলাকার হোসেন শেখ,জামাল শেখসহ একদল দূর্বত্ত ওই বাগানে প্রবেশ করে বাগানের কলাগাছ কেটে দেন। এতে ওই প্রবাসীর লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে। ঘটনার রাতে দূর্বত্তরা ওই প্রবাসীর ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে বিদ্যুতবিহীন ভাবে দিন কাটাচ্ছে ওই প্রবাসীর স্ত্রী। বিষয়টি প্রবাসীর স্ত্রী বিপাশা আক্তার এলাকাবাসীকে জানিয়ে সুফল পাননি। অবশেষে তিনি গত ২২ জুন কালুখালী থানায় হোসেনসহ ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
শনিবার সরেজমিন গেলে,বিপাশা আক্তার জানান, এখন পর্যন্ত থানা থেকে কোন ব্যবস্থা না নেওয়য় আমি ঝুকির মধ্যে আছি। বাড়ীর বৈধ বিদ্যুত সংযোগ কেটে দেওয়ায় জীবনের নিরাপত্তা নেই। যে কোন সময় এরা আমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে।
অভিযুক্ত জামাল কলাগাছ কাটার কথা স্বীকার করেছে।তবে তিনি এর সঠিক কারন বলতে পারেননি।
সাবেক মেম্বর আব্দুল লতিফ জানান, কারো ফসল নষ্ট করা অমানবিক কাজ। যারা এ কাজ করেছে,তারা ঠিক করেনি। এদের বিচার হওয়া দরকার।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।