1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে অবৈধ ৩৫টি ওমেরা সিলিন্ডার উদ্ধার, মূলহোতাকে জরিমানা ও কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২১৫ মোট পাঠক

রাজবাড়ীতে অবৈধ এলপিজি গ্যাস ক্রস-ফিলিংয়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫টি ওমেরা ব্র্যান্ডের সিলিন্ডারসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক গ্যাসভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ গ্যাস ব্যবসার মূলহোতা হিসেবে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার  সকালে  গোপন সংবাদের ভিত্তিতে গ্যাসবোঝাই একটি পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপটি থেকে অবৈধভাবে ক্রস-ফিলিং করা ৩৫টি ওমেরা এলপিজি সিলিন্ডারসহ বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক-এর নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার আনোয়ারকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, আনোয়ার দীর্ঘদিন ধরে একটি অবৈধ এলপিজি ক্রস-ফিলিং সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরে বাজারজাত করত, যা শুধু আইনবিরোধী নয়, জননিরাপত্তার জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে সাধারণ ভোক্তারা নির্ধারিত পরিমাণের গ্যাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছিলেন। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছিল।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ এলপিজি ক্রস-ফিলিং, মজুতদারি ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।