1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৩ মোট পাঠক

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৫ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)। র‌্যাব জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সংঘবদ্ধ অস্ত্রধারী চক্রকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।