1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

হবিগঞ্জে এনসিপির ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্র শক্তির বিক্ষোভ 

ববি প্রতিনিধি 
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৯ মোট পাঠক

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সামাবেশে এনসিপির ওপরে হামলাকারী বিএনপি ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি করেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, গতকাল হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর যে নৃশংস  হামলা হয়েছে সেটা নেক্কারজনক। আমরা তার তীব্র নিন্দা জানাই। হামলার সাথে জড়িত সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী। সবাইকে অতিদ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বেলাল তার বক্তব্যে আরও বলেন, ৫ আগষ্টের পর আমরা যে দায় ও দরদের রাজনীতির কথা বলে এসেছি বিএনপি সে দায় ও দরদের রাজনীতি থেকে দূরে সরে গেছে। আমরা বিএনপির মধ্যে এখন আওয়ামীলীগের ভূত দেখতে পাচ্ছি। 

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,  জাতীয় ছাত্রশক্তির ববি শাখা মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াহিদুর রহমান , ইমরান আলামিন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব জুয়েল

 আলিম রেজা। এছাড়াও বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার প্রশিক্ষণ সম্পাদক 

কাওছার আহমেদ এবং দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান তালুকদার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা–কর্মীদের মারধর করা হয়। এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।