1. ansabunursohan23@gmail.com : Abu Nur Sohan : Abu Nur Sohan
  2. abdullahshahid45m@gmail.com : Abdullah Al Shaheed Khan : Abdullah Al Shaheed Khan
  3. rajinshah251@gmail.com : Shah Anis Arafat Rajin : Shah Anis Arafat Rajin
  4. sclnahid@gmail.com : Nahid Hossain : Nahid Hossain
  5. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  6. rezowanhossen1@gmail.com : Rezwan Hassan : Rezwan Hassan
  7. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  8. ovii9834@gmail.com : মোঃ তরিকুল ইসলাম অভি : মোঃ তরিকুল ইসলাম অভি
  9. admin@rajbariexpress.com : Rajbari Express :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫ মোট পাঠক

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোমেন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুলতান হোসেন লিখন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দুপুরে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হবে। সুবিধাজনক সময়ে মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আয়োজন করা হবে।

এ ছাড়া সকালে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেলে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও সঠিক নিয়ম জানাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করার সিদ্ধান্তও নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।