1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, নতুন দর কার্যকর মঙ্গলবার থেকে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২২ মোট পাঠক
দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি নতুন দর কার্যকর মঙ্গলবার থেকে
দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি নতুন দর কার্যকর মঙ্গলবার থেকে

দুই দফা দাম কমানোর পর আবারও বাড়ানো হলো স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার (৬ মে) থেকে এ মূল্য কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

এছাড়াও, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও রূপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল ধাতুর দাম বাড়ায় দেশীয় বাজারেও প্রভাব পড়ছে। আগামীতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।