1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

দৌলতদিয়া পোড়াভিটার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৫ মোট পাঠক
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া মাল্লাপট্টি ব্রিজ সংলগ্ন এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৪৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (৪০)। তারা উত্তর দৌলতদিয়া পোড়াভিটার কুখ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে থানার এসআই মো. সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ট্রাক টার্মিনালের শমসেরের দোকানসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মুক্তা বেগমের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুটি এবং জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী সদর থানায় মোট সাতটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হাওলাদার দৌলতদিয়া এলাকার আরেক আলোচিত মাদক ব্যবসায়ী রোজির আপন ভাই। মাদক ব্যবসা করে সে কোটিপতি বনে গেছে। তার মালিকানায় রয়েছে বিলাসবহুল মাইক্রোবাস, গোয়ালন্দ আড়তপট্টিতে আলিশান বাড়ি এবং বরিশালে বিশাল মার্কেটসহ একাধিক বাড়ি।
দৌলতদিয়া পোড়াভিটায় প্রকাশ্যে চলে মাদকের রমরমা ব্যবসা। এখানে প্রায় অর্ধশতাধিক মাদক কারবারি সক্রিয় রয়েছে। প্রশাসনের অভিযানে কেউ কেউ গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।