দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। দুই দিনের ব্যবধানে সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ঘোষিত নতুন দামের ভিত্তিতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৪৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এ নতুন দাম।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। সে কারণেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।